> আসছে ভারতের মহা জনগণনা Census 2027। ১৬ বছর পর। আর এবার প্রথম পর্ব **House Listing Operation (HLO) তে আপনার বাড়ি থেকেই শুরু হবে দেশ গোনার কাজ।
অনেকেই ভাবছেন, কী কী জিজ্ঞাসা করবে জনগণনা কর্মী? ভয় বা বিভ্রান্তির কোনও কারণ নেই। এবার মোট ৩৪ টি তথ্য নেওয়া হবে, যার মধ্যে কোনও আয় বা ব্যাংকের তথ্য, দলিল, আধার, জাতপাতের বিস্তারিত প্রশ্ন নেই। শুধু আপনার বাড়ি ও পরিবারের সাধারণ চিত্র।
চলুন একনজরে দেখে নিই সেই ৩৪ টি প্রশ্ন কী কী কী?
ক) বাড়ি সংক্রান্ত তথ্য:
1. Line Number - ক্রমিক নম্বর
2. Building Number - বিল্ডিং / বাড়ির নম্বর
3. Census House Number - জনগণনার ঘর নম্বর
4. Floor Material - মেঝে কী দিয়ে তৈরি
5. Wall Material - দেওয়াল কী দিয়ে তৈরি
6. Roof Material - ছাদ কী দিয়ে তৈরি
7. Use of Census House - বাড়ি/ঘর কী কাজে ব্যবহৃত হয়
8. Condition of Census House - বাড়ির অবস্থা - ভালো, বসবাসযোগ্য, নাকি জরাজীর্ণ
খ) পরিবার সংক্রান্ত তথ্য:
9. Household Number - পরিবারের নম্বর
10. Total Persons - পরিবারে সাধারণত বসবাসকারী মোট লোকসংখ্যা
11. Name of Head - পরিবারের প্রধানের নাম
12. Sex of Head - প্রধানের লিঙ্গ
13. SC/ST/Other - প্রধান SC/ST/Other কোন শ্রেণির
14. Ownership Status - বাড়িটি নিজের না ভাড়া
15. Dwelling Rooms - পরিবারের দখলে থাকা বসবাসের ঘরের সংখ্যা
16. Married Couples - পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা
গ) পরিষেবা ও সুবিধা সংক্রান্ত তথ্য:
17. Main Source of Drinking Water - পানীয় জলের প্রধান উৎস
18. Availability of Drinking Water - জলের উৎস বাড়িতে / কাছে / দূরে কোথায়
19. Main Source of Lighting - আলোর প্রধান উৎস - বিদ্যুৎ, কেরোসিন ইত্যাদি
20. Access to Latrine - শৌচাগারের সুবিধা আছে কি না
21. Type of Latrine - শৌচাগারের ধরন
22. Waste Water Outlet - বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা
23. Bathing Facility - স্নানের সুবিধা
24. Kitchen & LPG/PNG - রান্নাঘর এবং LPG/PNG সংযোগ আছে কি না
25. Main Cooking Fuel - রান্নার প্রধান জ্বালানি কী
ঘ) সম্পদ ও জীবনযাত্রা সংক্রান্ত তথ্য:
26. Radio/Transistor - আছে কি না
27. Television - আছে কি না
28. Internet Access - ইন্টারনেট সুবিধা আছে কি না
29. Laptop/Computer - আছে কি না
30. Telephone/Mobile/Smartphone - আছে কি না
31. Bicycle/Scooter/Motorcycle/Moped - আছে কি না
32. Car/Jeep/Van - আছে কি না
33. Main Cereal Consumed - পরিবারের প্রধান খাদ্যশস্য কী - ভাত, গম, জোয়ার ইত্যাদি
34. Mobile Number - জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর
মনে রাখবেন:
এই তথ্যগুলো থেকেই সরকার আগামী ১০ বছরের পরিকল্পনা করবে - কোথায় কত স্কুল, হাসপাতাল, রাস্তা, জল, বিদ্যুৎ, ইন্টারনেট লাগবে। তাই সঠিক তথ্য দিন, দেশ গঠনে অংশ নিন।
আপনার দেওয়া তথ্য সম্পূর্ণ গোপন থাকবে, Census Act 1948 অনুযায়ী এটি শুধুমাত্র পরিসংখ্যানের জন্য ব্যবহার হবে।
জনগণনা কর্মী এলে সহযোগিতা করুন। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের অধিকার।
জনগণনা দেবে দেশের সঠিক দিশা।






7znp1m