Khonj [Dot] live

July 27, 2026
Views: 4
Id: 16076

PAN

  • Report
    Report This Listing
    Login Required
  • Download
  • Print
  • Bookmark
  • Share This Listing
Description:

📢 নতুন PAN Card আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

অনুগ্রহ করে আবেদন করার সময় অবশ্যই নিচের ডকুমেন্টগুলো আপলোড করুন:

✅ ১. আধার কার্ড (Aadhaar Card) – বাধ্যতামূলক।

✅ ২. জন্ম তারিখের প্রমাণ (Date of Birth Proof) – নিচের যেকোনো একটি ডকুমেন্ট আপলোড করুন।

1️⃣ ভোটার আইডি কার্ড (Voter ID)

- ভোটার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ (DD/MM/YYYY) উল্লেখ থাকতে হবে।
- xx/xx/1995, Age 54, বা শুধুমাত্র জন্মসাল উল্লেখ থাকলে গ্রহণযোগ্য হবে না।
- জন্ম তারিখ অবশ্যই আধার কার্ডের সঙ্গে হুবহু মিলতে হবে।
- ডিজিটাল ভোটার কার্ড আপলোড করলে সবচেয়ে ভালো।

2️⃣ জন্ম সনদ (Birth Certificate)

- ডিজিটাল জন্ম সনদ হলে সবচেয়ে ভালো।
- ডিজিটাল না হলেও হাতে লেখা জন্ম সনদ গ্রহণযোগ্য, তবে সেটি ইংরেজি ভাষায় হতে হবে।
- বাংলায় লেখা জন্ম সনদ গ্রহণযোগ্য নয়।
- জন্ম তারিখ অবশ্যই আধার কার্ডের সঙ্গে হুবহু মিলতে হবে।

3️⃣ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card)

- অ্যাডমিট কার্ডে থাকা জন্ম তারিখ অবশ্যই আধার কার্ডের সঙ্গে হুবহু মিলতে হবে।

4️⃣ ড্রাইভিং লাইসেন্স (Driving License)

- জন্ম তারিখ অবশ্যই আধার কার্ডের সঙ্গে হুবহু মিলতে হবে।

5️⃣ পাসপোর্ট (Passport)

- জন্ম তারিখ অবশ্যই আধার কার্ডের সঙ্গে হুবহু মিলতে হবে।

---

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

- সকল ডকুমেন্টের তথ্য এবং জন্ম তারিখ (Date of Birth) অবশ্যই আধার কার্ডের সঙ্গে সম্পূর্ণ মিল থাকতে হবে।
- অস্পষ্ট, কাটা-ছেঁড়া বা ভুল তথ্যযুক্ত ডকুমেন্ট আপলোড করলে PAN Application-এ Objection আসতে পারে।
- আবেদন করার আগে প্রতিটি ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে আপলোড করুন।

Contact Information

Post New Review

Related Listings
Shedule a Test Drive
[dhvc_form id="2578"]
Apply For TradeIn With Us
[dhvc_form id="2578"]
Send Your Offer
Send Message