> গ্যাজেটের জন্য আবেদন করবেন কিভাবে?
∆ গ্যাজেট সংক্রান্ত সার্টিফিকেট প্রয়োজন হয় কেন?
বিভিন্ন সরকারি নথিতে নামের বানান ভুল থাকলে বা পরিবর্তন করার প্রয়োজন হলে আধার, শিক্ষা সংক্রান্ত কাগজপত্র, চাকুরী সংক্রান্ত কাগজপত্র ইত্যাদি বেশ কিছু নথিতে নামের বানান সংশোধন ও প্রয়োজনে ধর্ম পরিবর্তনের সরকারি ঘোষণাপত্র পেতে গ্যাজেটের প্রয়োজন হয়।
∆ গ্যাজেট সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা বা জ্ঞাতব্য বিষয় :
গ্যাজেট প্রদান করেন কেন্দ্রীয় সরকার (দিল্লি থেকে) এবং বিভিন্ন রাজ্য সরকার (তাদের অফিস সাধারণত রাজ্যের রাজধানীতে থাকে)।
বিভিন্ন রাজ্য তথা আমাদের পশ্চিমবঙ্গে গ্যাজেট দেওয়া হয় সাবালক ব্যক্তিদের অর্থাৎ যাদের বয়স ১৮ বা তার বেশি। আর নাবালক ব্যক্তিদের গ্যাজেট দেওয়ার অধিকার এখনো পর্যন্ত কেবলমাত্র দিল্লি অফিসের।
কোন মৃত বা প্রয়াত ব্যক্তির জন্য গ্যাজেট আবেদন করা যায় না।
যে ব্যক্তির নামের সংশোধন করা প্রয়োজন কেবলমাত্র তাকেই এফিডেভিট এর মাধ্যমে ঘোষণা করতে হয়। পরিবারের অন্য কেউ তার হয়ে ঘোষণা করলে চলে না।
তবে কেবলমাত্র নাবালক সন্তানের জন্য তার আইনি অভিভাবক এফিডেভিট এর মাধ্যমে ঘোষণা করতে পারেন।
কোন একটি ভুল নামের ক্ষেত্রেই পরিবর্তিত সঠিক নামের জন্য গ্যাজেট সার্টিফিকেট পাওয়া যায়। যাদের বিভিন্ন সরকারি নথিতে বিভিন্ন নাম রয়েছে, তারা কেবলমাত্র যেকোনো একটি ভুল নামের জন্যই সার্টিফিকেট পাবেন।
∆ গ্যাজেট আবেদনের সময় যে তথ্যগুলি সাথে রাখা প্রয়োজন :
1) Affidavit copy (যেকোনো ম্যাজিস্ট্রেট প্রত্যায়িত) অরিজিনাল কপি
2) Domicile certificate (নিজের সঠিক নামে) pdf আকারে ও আধিকারিকের স্বাক্ষর Verified হতে হবে
3) Newspaper cutting (ইংরেজি বয়ানে) মূল দৈনিক সংবাদপত্র টি সাথে আনতে হবে
4) Photo identity proofs (আধার, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড ইত্যাদি) হলোগ্রাম চিহ্নিত অরিজিনাল PVC কপি
5) Recent digital photograph (পাসপোর্টে ব্যবহৃত সাইজের অনুরূপ)
6) email ID (নিজের অথবা পরিবারের অন্য কোন সদস্যের) সচল থাকতে হবে
7) Regd mobile number (আধারের সাথে সংযুক্ত) সচল থাকতে হবে
> মনে রাখবেন
দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ
1) কেবলমাত্র ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিট স্বাক্ষর করতে হবে।
2) আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার কোর্টের মাধ্যমে এফিডেভিট করতে হবে।
3) এফিডেভিট কপি এবং সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের তারিখ গ্যাজেট আবেদনের সময় ১০ মাসের বেশি পুরনো যেন না হয়।
4) এফিডেভিটের মাধ্যমে ঘোষণা করার অর্থ পুরনো নামের পরিবর্তে নতুন বা সংশোধিত নাম ব্যবহার করার স্বীকারোক্তি। তাই এফিডেভিটের বয়ান পুরনো নাম দিয়ে শুরু করতে হবে।
5) ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড যেন সাদা অথবা হালকা রঙের হয়। মুখাবয়ব যেন চশমা, অলংকার, ঘোমটা ইত্যাদি কোন কিছু দিয়ে যেন ঢাকা না থাকে।
6) ছবি তোলার সময় মুখাবয়বের উভয় পাশে যেন উপযুক্ত আলোর প্রতিফলন হয়।
এই পরিষেবা সম্পর্কে আরো কিছু জানতে চাইলে পরামর্শের জন্য যোগাযোগ করুন : 9233 44 4546 নম্বরে।
(অর্ণব দে, মাস মিডিয়া কর্তৃক জনস্বার্থে প্রচারিত)




