কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশনাবলী
(Guidelines for Caste Certificate Verification)
(২০১১ সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য)
২০১১ সালের পরের ইস্যু করা কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের (Verification) জন্য আবেদনকারীকে নিচে উল্লেখিত নথিপত্রগুলি (স্ব-প্রত্যয়িত জেরক্স) সাথে আনতে হবে :
১. আবেদনকারীর নিজস্ব নথিপত্র:
• আধার কার্ড, ভোটার কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র (School Certificate) এবং জন্ম শংসাপত্র (Birth Certificate) অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (MP Admit Card) |
২. পিতার নথিপত্র:
• পিতার আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩. মাতার নথিপত্র:
• মাতার আধার কার্ড এবং ভোটার কার্ড।
৪. হালনাগাদ ভোটার তালিকা:
• ২০২৬ সালের সংশোধিত ভোটার তালিকার (Voter List) নির্দিষ্ট পাতা, যেখানে আবেদনকারী/পিতা এবং মাতার নাম নথিভুক্ত রয়েছে।
৫. পারিবারিক কাস্ট সার্টিফিকেট:
• পরিবারের যেকোনো সদস্যের ২০১১ সালের পূর্বে ইস্যু করা বৈধ SC/ST/OBC সার্টিফিকেট।
৬. বংশতালিকা ও লিংকেজ নথিপত্র:
• ২০১১ সালের পূর্বের সার্টিফিকেট ধারী সদস্যকে প্রধান ধরে একটি স্পষ্ট বংশলতিকা (Genealogy Tree) এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের স্বপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র।
৭. OBC আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশ:
• OBC প্রার্থীদের ক্ষেত্রে আরামবাগ ব্লক উন্নয়ন আধিকারিক (BDO Arambagh) কর্তৃক প্রদত্ত বিগত ৩ বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র (Income Certificate) জমা দিতে হবে।
৮. পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয়:
• যাদের পরিবারে ২০১১ সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে— সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া SC সার্টিফিকেট, ১৯৫০ সালের পূর্ববর্তী সময়ের জমির দলিল এবং প্রতিবেশী ১০ জনের আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে।
৯. আলোকচিত্ৰ:
• আবেদনকারীর ১ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
১০. স্ব-প্রত্যয়ন (Self- Attestation):
• জমা দেওয়া প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর (সহি) থাকা বাধ্যতামূলক।
সৌজন্যে, আরামবাগ ব্লক







r1qq6c