মালদায় উদ্বোধন হল ‘আমার মালদা ক্যাফে’। জেলা প্রশাসনের এই নতুন উদ্যোগে স্থানীয় স্বাদ, সংস্কৃতি ও ঐতিহ্য এক ছাতার তলায় আসবে। ক্যাফেতে পাওয়া যাবে আমের নানা পদ, মাখানা-ভিত্তিক খাবার ও স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী। এর মাধ্যমে কৃষক, মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোগপতিরা নতুন বাজার পাবেন।খাওয়ার পাশাপাশি থাকছে বই ও বোর্ড গেম। শিশু, পরিবার, তরুণ ও পর্যটকদের জন্য এটি হয়ে উঠবে মিলনক্ষেত্র। জেলা শাসক রাজনবীর সিং কাপুর বলেন, এটি ‘আমার মালদা’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে। সাংসদ ও বিধায়করাও এই উদ্যোগকে ‘ভোকাল ফর লোকাল’-এর বড় পদক্ষেপ বলেছেন। মালদহ জেলা প্রশাসনিক ভবনের উল্টো দিকে পার্কের পাশে সুফল বাংলা স্টলের উপরে ক্যাফেটি চালু করা হয়েছে।
Description:
Contact Information
Categories:
সংবাদ / তথ্য



