"আপনার অ্যাকাউন্ট ২ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে!"
KYC আপডেট করার জন্য একটি সুবিধাজনক লিঙ্কসহ এমন কোনো বার্তা পেয়েছেন? আতঙ্কিত হবেন না—এটি একটি প্রতারণা!
প্রতারকরা ভুয়ো জরুরি পরিস্থিতি তৈরি করে, যাতে আপনি ভাবার আগেই লিঙ্কে ক্লিক করেন।
এই ৩টি নিয়ম মেনে তাদেরই খেলায় তাদের হারিয়ে দিন:
* থামুন: ভুয়ো জরুরি ভাব দেখানোটা হলো সবচেয়ে বড় সতর্কবার্তা।
* ভাবুন: KYC আপডেটের জন্য ব্যাংক কখনোই লিঙ্ক পাঠায় না।
* পদক্ষেপ নিন: এ ধরনের লিঙ্কে কখনো ক্লিক করবেন না এবং আপনার OTP, PIN ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না।
অপরিচিত লিঙ্ক = অপরিচিত ঝুঁকি!
বিশদে জানার জন্য: https://m.rbi.org.in/FinancialEducation/
RBI বলে – জেনে রাখুন, সতর্ক থাকুন!




3pt1a3