🔰এ বার বাড়িতে বসেই জনগণনার ফর্ম পূরণ করা যাবে, কী ভাবে জানেন? রইল সম্পূর্ণ গাইড👇👇👇👇
আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে "সেল্ফ এনুমারেশন" প্রক্রিয়া।
অর্থাৎ আপনি নিজেই অনলাইনে নিজের এবং পরিবারের তথ্য দিয়ে দিতে পারবেন।
ধাপে ধাপে কিভাবে সেল্ফ এনুমারেশন করবেন?
১. ওয়েবসাইটে লগইন করুন:
প্রথমে এই লিঙ্কে যান: https://se.census.gov.in
২. রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন:
আপনি যে রাজ্যের বাসিন্দা, সেই রাজ্যটি 'Select State/UT' অপশন থেকে সিলেক্ট করুন।
৩. ক্যাপচা দিন:
স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি নির্দিষ্ট ঘরে লিখুন।
৪. বাড়ির কর্তা/কর্ত্রীর নাম দিন:
যার নামে বাড়ি বা যিনি পরিবারের প্রধান, তার নাম লিখতে হবে।
৫. মোবাইল নম্বর ও ইমেইল আইডি (ঐচ্ছিক):
মোবাইল নম্বর ও ইমেইল আইডি দেওয়ার জায়গা আছে। এটি দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দিলে ভবিষ্যতে যোগাযোগের সুবিধা হবে।
৬. ভাষা ও OTP:
আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন। ক্লিক করলেই আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP যাবে।
৭. ঠিকানার বিস্তারিত তথ্য দিন:
জেলার নাম, পিন কোড, গ্রাম/শহর/এলাকার নাম সঠিকভাবে দিতে হবে।
৮. বাড়ির অবস্থান দেখান:
এরপর একটি মানচিত্র আসবে। সেখানে আপনার বাড়ির সঠিক অবস্থানটি পিন করে দেখাতে হবে।
৯. প্রিভিউ ও ফাইনাল সাবমিট:
সব তথ্য দেওয়ার পর একটি 'Preview Screen' আসবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন।
সবশেষে 'Final Submit' অপশনে ক্লিক করলেই আপনার কাজ শেষ।
মনে রাখবেন:
তারিখ: ১লা আগস্ট, ২০২৬ থেকে ১৫ই আগস্ট, ২০২৬
সময়: সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে।
দেশের উন্নয়ন, পরিকল্পনা এবং আপনার এলাকার জন্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে নিজের দায়িত্বটি পালন করুন।



